হিজাব পরিহিতদের পাশে দাঁড়ালেন পগবা।
ভারতে হিজাব বিতর্কে মালালা ইউসুফজাইয়ের পর কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা। কর্ণাটকের স্থানীয় ছাত্ররা দাবি করে যে হিজাব এবং বোরকা তাদের সংস্কৃতির অংশ। তাই তারা এটা পরে ক্লাস করতে চায়। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পল পগবা।
| হিজাব পরিহিতদের পাশে দাঁড়ালেন পগবা। |
বৃহস্পতিবার, পগবা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রতিবাদী শিক্ষার্থীদের ছবি পোস্ট করেছেন। "হিজাব পরার জন্য হিন্দু ধর্মান্ধরা ভারতীয় কলেজে মুসলিম মহিলাদের হয়রানি চালিয়ে যাচ্ছে," তিনি লিখেছেন।
কর্ণাটকে মুসলিম মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে নিষেধ করা হয়েছে। মুসলিম সম্প্রদায় দাবি করেছে যে নির্দেশিকাগুলি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। মালালা বিষয়টি নিয়ে টুইট করার পর আন্তর্জাতিক বিতর্ক শুরু হয়, এবার যোগ হয়েছেন পগবা।
No comments