Header Ads

এবার রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তুরস্কের জাহাজে ।

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি বন্দরে তুরস্কের একটি জাহাজকে আঘাত করেছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দর শহর ওডেসায়।

এবার রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তুরস্কের জাহাজে ।


গার্ডিয়ান জানায়, জাহাজটির নাম ইয়াসা জুপিটার। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা এটিতে ছিল।


তুর্কি টিভি চ্যানেল এনটিভির প্রচারিত ফুটেজে জাহাজের ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তুরস্কের সামুদ্রিক বিষয়ক পরিচালক বলেছেন, জাহাজটি সাহায্যের জন্য আবেদন করেনি। এটি বর্তমানে রোমানিয়া যাচ্ছে।

No comments

Powered by Blogger.