হিজাব পরে কলেজে প্রবেশে বাধা দিলে পদত্যাগ করেন কলেজের অধ্যাপিকা ।
হিজাব পরে ভারতের কর্ণাটকের একটি কলেজে প্রবেশে বাধা দেওয়ায় অধ্যাপিকা চাঁদনি পদত্যাগ করেছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজ্যের জৈন পিইউ কলেজে।
| হিজাব পরে কলেজে প্রবেশে বাধা দিলে পদত্যাগ করেন কলেজের অধ্যাপিকা । |
ওই অধ্যাপিকা জানান, গত তিন বছর ধরে তিনি ওই কলেজে কর্মরত। ক্লাসে নিয়মিত হিজাব পরে আসা হয়। হিজাব নিয়ে আগে কেউ কিছু বলেনি, কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ তাকে বলেন, "তুমি হিজাব বা অন্য কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাস নিতে পারবে না।" এরপর তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ প্রসঙ্গে অধ্যাপিকা চাঁদনী বলেন, "নতুন এই সিদ্ধান্তে আমার আত্মসম্মানে আঘাত লেগেছে। তাই আমি পদত্যাগ করেছি।' পদত্যাগপত্রে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন।
তিনি হিজাব নিষেধাজ্ঞার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে লিখেছেন "আমি আপনার অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই,"
অন্যদিকে কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ চাঁদনীর সাথে ঘটে জাওয়া বিষয়টি অস্বীকার করেছেন।
No comments