ইকুয়েডরে ভূমিধসে ২৪ জন নিহত হয়েছেন।
সোমবার ইকুয়েডরের কুইটোতে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন।
ইকুয়েডরে ভূমিধসে ২৪ জন নিহত হয়েছেন। |
গার্ডিয়ানের বরাত দিয়ে কুইটোর মেয়র সান্তিয়াগো গার্ডেরাস মঙ্গলবার বলেছেন যে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৭ জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
কুইটোতে রাস্তাসহ অনেক বাড়ি মাটির পুরু স্তরের নিচে চাপা পড়ে আছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে দুই দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে চরম মাত্রার বন্যার আশঙ্কা ঘোষণা করা হয়েছে। পাহাড় থেকে নিচু জমিতে পাথর পড়ে। বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।
কুইটোর মেয়র বলেছেন, সোমবার ৭৫,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বশেষ এ ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২০০৩ সালে।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে ইকুয়েডরের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ওইসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
No comments