Header Ads

জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সতর্ক করেছে হামাস।

জেরুজালেমে ইহুদিবাদী ইসরায়েল সরকার ও অবৈধ বসতি স্থাপনকারীদের সতর্ক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

 জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সতর্ক করেছে হামাস।


তিনি আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য তাদের সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনিদের ওপর অত্যাচার দ্রুত বন্ধ করা না হলে তাদের "ভয়াবহ পরিণতি" ভোগ করতে হবে। তাসনিম নিউজের খবর।


পবিত্র নগরী আল-কুদসের (জেরুজালেম) শেখ জাররাহ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হামলার পর হামাস এই সতর্কতা জারি করেছে।


হামাসের মুখপাত্র মোহাম্মদ হামাদেহ রোববার এক বিবৃতিতে বলেছেন যে শেখ জাররাহ শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা আসলে আগুন নিয়ে খেলছে।


তিনি অধিকৃত অঞ্চলের সকল ফিলিস্তিনিদের বিশেষ করে আল-কুদস শহরের বাসিন্দাদের শেখ জাররাহ শরণার্থী শিবিরে ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।


অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা একজন ইসরায়েলিকে পিষে ফেলার অভিযোগ এনে ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে।

No comments

Powered by Blogger.